যেসব ভিটামিনের অভাবে প্রায়ই মন খারাপ হয়!

শুধু শারীরিক সুস্থতা নয়, শরীরে ভিটামিনের অভাব মানসিক অসুস্থতারও বড় একটি কারণ হতে পারে। প্রায়ই যদি ‘মুড অফ’ হয়ে যাওয়ার প্রবণতা থাকে, মানসিক অস্থিরতা অনুভব করেন, অকারণ উদ্বেগ বা বিষণ্নতা আপনাকে ঘিরে ধরে তবে শরীরে ভিটামিনের ঘাটতি রয়েছে মত বিশেষজ্ঞদের।

ভারতীয় সংবাদমাধ্যম আজকাল ইনের প্রতিবেদন অনুসারে, প্রায়ই যদি মেজাজ হারিয়ে ফেলেন, কোন কাজে সহজে মনোযোগ দিতে পারেন তবে শরীরে বেশ কয়েকটি ভিটামিনের অভাবে ভুগছেন আপনি। কোন কোন ভিটামিনের অভাবে মন আপনার প্রায়ই খারাপ থাকে আসুন তা এক নজরে জেনে নিই-

১। ভিটামিন ডি: চিকিৎসকরা বলছেন, ভিটামিন ডি হলো ‘সানশাইন ভিটামিন’। শরীরে ভিটামিন ডি’র মাত্রা কমে গেলে মস্তিষ্কের ক্রিয়াকলাপে তা প্রভাব ফেলে। মানসিক অবসাদের পাশাপাশি মন খারাপের একটি বড় কারণ হয়ে ওঠে।

২। ভিটামিন বি ১২: মন খারাপ, খিটখিটে মেজাজ বা ডিপ্রেশনের পেছনে ভিটামিন বি ১২ এর ঘাটতিও দায়ী। এই ভিটামিন স্নায়ুতন্ত্রকে সুস্থ রাখে এবং মেজাজ নিয়ন্ত্রণকারী রাসায়নিক ‘সেরোটোনিন’ উৎপাদনে সাহায্য করে। শরীরে এর অভাব হলে ক্লান্তি, অকারণে ভয় পাওয়া এবং বিষণ্ণতার মতো সমস্যা দেখা দেয়।

৩। ভিটামিন বি ৬: মস্তিষ্কের প্রয়োজনীয় নিউরোট্রান্সমিটার তৈরিতে ভিটামিন বি ৬ কাজ করে। এর ঘাটতিতে মন খিটখিটে হয়। মেজাজ মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হয়। মানসিক অবসাদ তৈরি করে।

৪। ভিটামিন বি ৯: ভিটামিন বি ৯ মস্তিষ্কে সেরোটোনিন ও ডোপামিন তৈরি করে, যা মন মেজাজ ভালো রাখে। এর অভাব দেখা দিলেও মানসিক অবসাদ, সারাক্ষণ মন খারাপ, ক্লান্তি এবং অতিরিক্ত উদ্বেগ দেখা দেয় শরীরে।

৫। ম্যাগনেশিয়াম: ম্যাগনেশিয়াম পেশিকে শিথিল করতে এবং উদ্বেগ কমাতে সাহায্য করে। শরীরে ম্যাগনেশিয়ামের অভাব থাকলে অনিদ্রা, বিরক্তি, প্যানিক অ্যাটাক বা হঠাৎ আতঙ্কের মতো লক্ষণ দেখা দিতে পারে। দীর্ঘসময় অনিদ্রা কখনও কখনও স্মৃতিশক্তি নষ্টের বড় কারণ হতে পারে।

আরও পড়ুন: সিদ্ধ মিষ্টি আলু যেসব রোগ নিয়ন্ত্রণে রাখতে পারে

৬। আয়রন: আয়রনের অভাবে মূলত রক্তাল্পতা দেখা দেয়। তবে শরীরে এর অভাব দেখা দিলে মস্তিষ্কে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছাতেও বাধা দেয়। আর মস্তিষ্কে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছাতে না পারলেই এর নেতিবাচক প্রভাব সরাসরি পড়ে আমাদের মনের ওপর। যা তৈরি করে সারাক্ষণ ক্লান্ত লাগা, উৎসাহ হারিয়ে ফেলা এবং অকারণে খিটখিটে ভাবের অনুভূতি।

৭। ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড: মস্তিষ্কের গঠন ও কাজ স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড। এটি স্নায়ুর প্রদাহ কমায় এবং মনকে প্রফুল্ল রাখতে সাহায্য করে। কিন্তু শরীরে এর অভাব হলে দেখা দিতে পারে স্নায়ুর প্রদাহ, যা মন খারাপের কারণ হয়ে ওঠে।

  • Related Posts

    সোনালী ব্যাংকে ১ লাখ টাকা এফডিআর (FDR) করলে মা’সিক মুনা’ফা কত?

    সোনালী ব্যাংক পিএলসি বর্তমানে স্থায়ী মেয়াদী আমানতের (FDR) সর্বশেষ হারের আপডেট প্রকাশ করেছে। ২০২৪ সালের ১০ নভেম্বর অনুযায়ী, ব্যাংক তিন ধরনের মেয়াদে আমানত গ্রহণ করছে। ৩ মাস থেকে ৬ মাস:…

    স্ত্রী ছাড়া কার সাথে স’হ’বাস করা যাবে : ইসলামের স্প’ষ্ট বি’ধান!

    ইসলাম মানব জীবনের প্রতিটি দিকের জন্য সুস্পষ্ট দিকনির্দেশনা দিয়েছে। পারিবারিক জীবন ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রেও ইসলাম অত্যন্ত স্পষ্ট ও কঠোর বিধান নির্ধারণ করেছে। অনেকের মনে প্রশ্ন জাগে- স্ত্রী ছাড়া কি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবারের পে স্কেলে সবচেয়ে বেশি সুবি’ধা পাচ্ছেন যে গ্রে’ডের কর্মচারীরা!

    • By ntadmin
    • September 5, 2026
    • 456 views
    এবারের পে স্কেলে সবচেয়ে বেশি সুবি’ধা পাচ্ছেন যে গ্রে’ডের কর্মচারীরা!

    সারা দেশের জন্য দুঃ’সংবাদ!

    • By ntadmin
    • September 5, 2026
    • 441 views
    সারা দেশের জন্য দুঃ’সংবাদ!

    সোনালী ব্যাংকে ১ লাখ টাকা এফডিআর (FDR) করলে মা’সিক মুনা’ফা কত?

    • By ntadmin
    • September 3, 2026
    • 791 views
    সোনালী ব্যাংকে ১ লাখ টাকা এফডিআর (FDR) করলে মা’সিক মুনা’ফা কত?

    এনআইডিসহ সকল পরিচয়পত্রের পরিবর্তে এবার আসছে ‘এক-আইডি’!

    • By ntadmin
    • September 3, 2026
    • 131 views
    এনআইডিসহ সকল পরিচয়পত্রের পরিবর্তে এবার আসছে ‘এক-আইডি’!

    রবিবার বড় সুখবর আসতে যাচ্ছে দেশের সব সরকারি চাকরিজীবীদের জন্য!

    • By ntadmin
    • September 3, 2026
    • 363 views
    রবিবার বড় সুখবর আসতে যাচ্ছে দেশের সব সরকারি চাকরিজীবীদের জন্য!

    আবার কমেছে সোনার দাম, আজ ২২ ক্যারেটের এক ভরি কত টাকায় বিক্রি হচ্ছে জানুন!

    • By ntadmin
    • July 16, 2026
    • 166 views
    আবার কমেছে সোনার দাম, আজ ২২ ক্যারেটের এক ভরি কত টাকায় বিক্রি হচ্ছে জানুন!