সপ্তাহে অন্তত একদিন বিছানায় শুয়ে এই ‘নি’ষিদ্ধ’ কাজ করুন, হৃ’দ’রো’গের ঝুঁ’কি কমবে ২০%!

হৃদরোগ প্রতিরোধে স্বাস্থ্যকর খাবার, শরীরচর্চা ও ধূমপান ত্যাগের পাশাপাশি পর্যাপ্ত ঘুমের গুরুত্ব নতুন করে সামনে এনেছে সাম্প্রতিক একটি গবেষণা। বিজ্ঞানীরা বলছেন, সপ্তাহে অন্তত একদিন স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি ঘুম নিলেই হৃদরোগের ঝুঁকি প্রায় ২০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব।

দীর্ঘ ১৪ বছর ধরে পরিচালিত এই সমীক্ষার ফলাফল সম্প্রতি ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি কংগ্রেসে প্রকাশ করা হয়। চীনের হুয়াই হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞদের নেতৃত্বে হওয়া গবেষণায় অংশ নিয়েছিলেন প্রায় ৯০ হাজার মানুষ। তাঁদের তথ্য ব্রিটেনের বায়োব্যাংকের তথ্যের সঙ্গে মিলিয়ে দেখা যায়—যাঁদের ঘুম অনিয়মিত ও অপর্যাপ্ত, তাঁদের তুলনায় সপ্তাহান্তে দেরি করে ঘুম থেকে ওঠা ব্যক্তিদের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি প্রায় ২০ শতাংশ কম।

বিজ্ঞানীরা এই অতিরিক্ত ঘুমকে নাম দিয়েছেন ‘ক্যাচ-আপ স্লিপ’। গবেষক ইয়াঞ্জন সং জানিয়েছেন, যাঁরা দৈনিক সাত ঘণ্টা বা তারও কম সময় ঘুমান, তাঁদের ক্ষেত্রে এই পার্থক্য সবচেয়ে স্পষ্টভাবে বোঝা যায়।

এর আগেও যুক্তরাষ্ট্রে প্রায় ৩,৪০০ জনের উপর করা আরেকটি সমীক্ষায় একই ধরনের তথ্য উঠে এসেছিল। সেখানে দেখা যায়, যারা ছুটির দিনে অন্তত দুই ঘণ্টা বেশি ঘুমান, তাঁদের সংবহনতন্ত্র সম্পর্কিত রোগের ঝুঁকি অনেকটাই কমে যায়।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, অপর্যাপ্ত ও অনিয়মিত ঘুম উচ্চ রক্তচাপ, স্থূলতা, অনিয়মিত হৃদস্পন্দন এবং বিভিন্ন সংবহনতন্ত্রের রোগের ঝুঁকি বাড়ায়। ওহায়ো স্টেট ইউনিভার্সিটির হৃদরোগ বিশেষজ্ঞের মতে, এতদিন ধারণা ছিল নিয়মিত একই সময়ে ঘুমানোই স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু নতুন গবেষণা প্রমাণ করছে সপ্তাহান্তে কিছুটা বেশি ঘুমও হৃদরোগ প্রতিরোধে কার্যকর হতে পারে।

আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন এখন ঘুমকে হৃদযন্ত্রের স্বাস্থ্য রক্ষার অন্যতম স্তম্ভ হিসেবে বিবেচনা করছে। গবেষণা বলছে, প্রতি তিনজনের মধ্যে একজন পর্যাপ্ত ঘুম পাচ্ছেন না। তাই সপ্তাহে অন্তত একদিন বেশি ঘুমানোর এই অভ্যাস বিশ্বজুড়ে হাজারো মানুষের প্রাণ বাঁচাতে পারে বলে আশা প্রকাশ করেছেন গবেষকরা।

সূত্র: আজকাল।

  • Related Posts

    যেসব ভিটামিনের অভাবে প্রায়ই মন খারাপ হয়!

    শুধু শারীরিক সুস্থতা নয়, শরীরে ভিটামিনের অভাব মানসিক অসুস্থতারও বড় একটি কারণ হতে পারে। প্রায়ই যদি ‘মুড অফ’ হয়ে যাওয়ার প্রবণতা থাকে, মানসিক অস্থিরতা অনুভব করেন, অকারণ উদ্বেগ বা বিষণ্নতা…

    স্ত্রী ছাড়া কার সাথে স’হ’বাস করা যাবে : ইসলামের স্প’ষ্ট বি’ধান!

    ইসলাম মানব জীবনের প্রতিটি দিকের জন্য সুস্পষ্ট দিকনির্দেশনা দিয়েছে। পারিবারিক জীবন ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রেও ইসলাম অত্যন্ত স্পষ্ট ও কঠোর বিধান নির্ধারণ করেছে। অনেকের মনে প্রশ্ন জাগে- স্ত্রী ছাড়া কি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    আবার কমেছে সোনার দাম, আজ ২২ ক্যারেটের এক ভরি কত টাকায় বিক্রি হচ্ছে জানুন!

    • By ntadmin
    • July 16, 2026
    • 30 views
    আবার কমেছে সোনার দাম, আজ ২২ ক্যারেটের এক ভরি কত টাকায় বিক্রি হচ্ছে জানুন!

    ব্রাজিলের ৬৪ বছরের পুরোনো রেকর্ড ভাঙার অপেক্ষায় আর্জেন্টিনা!

    • By ntadmin
    • July 16, 2026
    • 28 views
    ব্রাজিলের ৬৪ বছরের পুরোনো রেকর্ড ভাঙার অপেক্ষায় আর্জেন্টিনা!

    ফিফার পক্ষপাত : কড়া জবাব দিলেন মেসি!

    • By ntadmin
    • July 16, 2026
    • 33 views
    ফিফার পক্ষপাত : কড়া জবাব দিলেন মেসি!

    সেমিফাইনালে হারে না আর্জেন্টিনা, ভাঙতে পারবে কি ইংল্যান্ড?

    • By ntadmin
    • July 15, 2026
    • 29 views
    সেমিফাইনালে হারে না আর্জেন্টিনা, ভাঙতে পারবে কি ইংল্যান্ড?

    যেসব ভিটামিনের অভাবে প্রায়ই মন খারাপ হয়!

    • By ntadmin
    • July 15, 2026
    • 37 views
    যেসব ভিটামিনের অভাবে প্রায়ই মন খারাপ হয়!

    ২০৩০ বিশ্বকাপে খেলা নিয়ে ইঙ্গিত দিলেন নেইমার!

    • By ntadmin
    • July 15, 2026
    • 36 views
    ২০৩০ বিশ্বকাপে খেলা নিয়ে ইঙ্গিত দিলেন নেইমার!