২০৩০ বিশ্বকাপে খেলা নিয়ে ইঙ্গিত দিলেন নেইমার!

আবারও স্বপ্নভঙ্গ। হেক্সা মিশনে আরও একবার রচিত হলো বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের ব্যর্থতার গল্প। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে যায় সেলেসাওরা। যে ম্যাচে জোড়া গোল করে ব্রাজিলের বিদায়ের গল্প লিখেন আর্লিং হালান্ড। ব্রাজিলের পক্ষে একটি গোল করেছিলেন নেইমার। শেষ ষোলোতে হেরে বিদায় নেওয়ার ফলে বিশ্বকাপ জয়ের স্বপ্নটা নেইমারের কাছে এক অপূর্ণ অধ্যায় হয়েই রইলো।

তবে একটি আবেগঘন এআই নির্মিত ভিডিওতে তার প্রতিক্রিয়ার পর ভক্তদের মধ্যে আবারও আলোচনা শুরু হয়েছে, আগামী বিশ্বকাপেও হয়তো ব্রাজিলের জার্সিতে দেখা যাবে এই তারকা ফুটবলারকে। আর সেই ভিডিও দেখে আবেগ চেপে রাখতে পারলেন না ব্রাজিলিয়ান সুপারস্টার নিজেও।

‘নের্ড সোউল এআই’ নামের একটি অ্যাকাউন্ট থেকে প্রকাশিত সেই ভিডিওতে বিভিন্ন বয়সের নেইমারকে নিজের সঙ্গেই কথোপকথন করতে দেখা যায়। ভিডিওটির মূল বার্তা ছিল, ২০৩০ বিশ্বকাপে শেষবারের মতো মাঠে নেমে বিশ্বকাপ জয়ের আরেকটি চেষ্টা করা।

সেই ভিডিওতে ছোট্ট নেইমার ভবিষ্যতের নেইমারকে প্রশ্ন করে, ‘আমরা প্রথম বিশ্বকাপ কত বছর বয়সে জিতেছিলাম?’

জবাবে আবেগঘন কণ্ঠে প্রাপ্তবয়স্ক নেইমার বলেন, ‘আমরা জিততে পারিনি। আমি আমার সবকিছু উজাড় করে দিয়েছিলাম। শেষ রক্তবিন্দু পর্যন্ত চেষ্টা করেছি, কিন্তু একা সেটা সম্ভব হয়নি। তাই আমি আজ এখানে এসেছি। আমার তোমার সাহায্য দরকার। তুমি কি চাও আমি শেষবারের মতো আরেকবার চেষ্টা করি?’

ভিডিওর শেষ দৃশ্যে আরও বয়স্ক এক নেইমারের হাতে ‘২০৩০’ খোদাই করা একটি বিশ্বকাপ ট্রফি দেখা যায়। তখন শিশু নেইমার উত্তর দেয়, ‘হ্যাঁ, শেষবারের মতো আরেকবার বিশ্বকাপ জেতার চেষ্টা করো।’

ভিডিওটি প্রকাশের পর তাতে প্রতিক্রিয়া জানান নেইমার। ইনস্টাগ্রামে তিনি ভালোবাসা ও আবেগ প্রকাশের তিনটি ইমোজি দিয়ে মন্তব্য করেন। যদিও তিনি সরাসরি ২০৩০ বিশ্বকাপে খেলার ঘোষণা দেননি, তবে তার এই প্রতিক্রিয়া ভক্তদের মধ্যে নতুন করে আশা ও আলোচনার জন্ম দিয়েছে।

প্রকাশের মাত্র ১২ ঘণ্টার মধ্যেই ভিডিওটি ৩ কোটি ৩০ লাখের বেশি ভিউ পায়। এছাড়া প্রায় ৩৭ লাখ রিয়্যাকশন, ১ লাখ ৯০ হাজারের বেশি মন্তব্য এবং ১০ লাখেরও বেশি শেয়ার হয়।

নেইমারের এই আবেগঘন প্রতিক্রিয়ার পর ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে প্রশ্ন উঠেছে, ২০৩০ বিশ্বকাপেই কি দেখা যাবে ব্রাজিলিয়ান এই তারকার শেষ নাচ? যদিও এ বিষয়ে নেইমারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে তার প্রতিক্রিয়া অনেকের কাছেই ভবিষ্যতের একটি সম্ভাব্য ইঙ্গিত হিসেবে ধরা দিচ্ছে।

  • Related Posts

    এবারের পে স্কেলে সবচেয়ে বেশি সুবি’ধা পাচ্ছেন যে গ্রে’ডের কর্মচারীরা!

    নতুন বেতন কাঠামো বা পে-স্কেলের গেজেট আগামী রোববার (৬ সেপ্টেম্বর) জারি হওয়ার কথা রয়েছে। তবে গেজেট প্রকাশের আগে শেষ মুহূর্তের কয়েকটি প্রশাসনিক ধাপ নিয়ে জটিলতা দেখা দিয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে,…

    সারা দেশের জন্য দুঃ’সংবাদ!

    রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    যে ভিটা’মিনের অভাবে পিঠ ও কো’মর ব্য’থা হয়, জেনে নিন!

    • By ntadmin
    • September 12, 2026
    • 348 views
    যে ভিটা’মিনের অভাবে পিঠ ও কো’মর ব্য’থা হয়, জেনে নিন!

    ৯৯ শতাংশ হা’র্ট অ্যা’টাক ও স্ট্রো’ক ঘটে মাত্র ৪ কারণে!

    • By ntadmin
    • September 12, 2026
    • 1160 views
    ৯৯ শতাংশ হা’র্ট অ্যা’টাক ও স্ট্রো’ক ঘটে মাত্র ৪ কারণে!

    এবারের পে স্কেলে সবচেয়ে বেশি সুবি’ধা পাচ্ছেন যে গ্রে’ডের কর্মচারীরা!

    • By ntadmin
    • September 5, 2026
    • 470 views
    এবারের পে স্কেলে সবচেয়ে বেশি সুবি’ধা পাচ্ছেন যে গ্রে’ডের কর্মচারীরা!

    সারা দেশের জন্য দুঃ’সংবাদ!

    • By ntadmin
    • September 5, 2026
    • 452 views
    সারা দেশের জন্য দুঃ’সংবাদ!

    সোনালী ব্যাংকে ১ লাখ টাকা এফডিআর (FDR) করলে মা’সিক মুনা’ফা কত?

    • By ntadmin
    • September 3, 2026
    • 888 views
    সোনালী ব্যাংকে ১ লাখ টাকা এফডিআর (FDR) করলে মা’সিক মুনা’ফা কত?

    এনআইডিসহ সকল পরিচয়পত্রের পরিবর্তে এবার আসছে ‘এক-আইডি’!

    • By ntadmin
    • September 3, 2026
    • 144 views
    এনআইডিসহ সকল পরিচয়পত্রের পরিবর্তে এবার আসছে ‘এক-আইডি’!